নীলফামারী প্রতিনিধি: আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা করেছে প্রবীণ হিতৈষি সংঘ।
রবিবার দুপুর ১২টার দিকে ডিসি অফিস থেকে শুরু হওয়া র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। পরে সৈয়দপুর সড়কস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয় র্যালিটি।
“আগামীর পথে, প্রবীণের সাথে” প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীন হিতৈষি সংঘ নীলফামারী জেলা কমিটির সভাপতি অধ্যাপক আযিয উল হক সরকার।
জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রাক্তন সভাপতি রাহাত খান বক্তব্য দেন আলোচনা সভায়।
সংঘের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে দু’জন শ্রেষ্ঠ বাবাকে সম্মাননা প্রদান করা হয় প্রবীণ দিবসের অনুষ্ঠানে।