• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফোন করে প্রধানমন্ত্রীকে গালিগালাজ, তরুণী আটক

সিসি ডেস্ক: নাটোরের জেলা প্রশাসককে ফোন করে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করার অপরাধে শিলা খাতুন (২৪) নামে এক তরুণীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে শহরের স্টেশন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক শিলা খাতুন নাটোরের সিংড়া উপজেলার কলম পালপাড়া গ্রামের রহিম মিয়ার মেয়ে।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের সরকারি মোবাইল নম্বরে ফোন করে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেন শিলা খাতুন।

প্রথমে বিষয়টি নজরে না আনলেও পরে ওই মেয়েটি আবারও জেলা প্রশাসককে ফোন করে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেন। পরে জেলা প্রশাসক বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবগত করলে গোয়েন্দা পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধমে তার অবস্থান শনাক্ত করে। সেই সূত্র ধরেই রোববার দুপুর ১২টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় তার ভাড়া বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, আটক শিলা খাতুন পূজামণ্ডপ থেকে ফোন নম্বর নিয়ে গত ২৯ সেপ্টেম্বর রাতে ফোন করে। এ সময় প্রধানমন্ত্রী সম্পর্কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে ফোন কেটে দিলে পুনরায় ফোন দিয়ে গালিগালাজ করে। বিষয়টি পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারকে জানালে মোবাইল ফোন ট্র্যাকিং করে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। নিয়মিত মামলা অথবা ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উৎসঃ   jagonews24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ