• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মা‌নিকগঞ্জে রো‌হিঙ্গা স‌ন্দে‌হে অাটক ২

মা‌নিকগঞ্জ : মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা স‌ন্দে‌হে মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া থে‌কে দুই যুবককে অাটক করা হয়েছে।
রোববার রা‌তে মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলার বরাঈ‌দের শিমু‌লিয়া গ্রাম থে‌কে তা‌দের অাটক করা হয়। রা‌তে শিমু‌লিয়া গ্রা‌মে এক বা‌ড়ি‌র উঠা‌নে দুই যুবক‌কে ব‌সে থাক‌তে দে‌খে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ কর‌লে তারা কোন কথা না ব‌লে চুপ ক‌রে থা‌কে। তারা কথাবার্তা বুঝতে না পেরে স্থানীয়র‌া পুলিশকে খবর দেন। সাটু‌রিয়া থানা পুলিশ তাদের অাটক করে থানায় নিয়ে যায়। প‌রে তারা কথাবার্তা না বলায় তা‌দের সাটু‌রিয়া হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।
সাটু‌রিয়া থানার ডিউ‌টি অ‌ফিসার এসআই অাব্বাস ২ রোহিঙ্গা যুবক অাট‌কের সত্যতা নিশ্চিত করে জানায়, তারা কথাবার্তা বল‌ছে না, বিধায় এ মূহুর্তে তাদের নাম পরিচয় দেয়া সম্ভব হচ্ছে না। তারা রো‌হিঙ্গা না পাগল সে বিষয়‌টি নি‌শ্চিত হওয়ার চেষ্টা চল‌ছে।  তারা কথাবার্তা না বলায় তা‌দের সাটু‌রিয়া হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।
সম্প্রতি মা‌নিকগ‌ঞ্জের সিংগাইর উপ‌জেলা থে‌কে ২০ রোহিঙ্গা উদ্ধার করা হয়েছিল। এর পর জেলার দৌলতপুর উপ‌জেলা থে‌কে মায়ানমার থেকে পালিয়ে আসা ১ ‌রো‌হিঙ্গা যুব‌কে উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ