এন এন রানা, পীরগঞ্জ (ঠাকুরগাঁও): বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শেষ পাতার শেষ কলামে ‘এখানে কি? ‘বলেই থাপ্পর, পিস্তল উচিয়ে নেতা অপহরন’ শিরোনামে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ইমদাদুল হককে জড়িয়ে প্রকাশিত বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ এহেন সংবাদের সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে।
রবিবার রাতে পীরগঞ্জ ্শহরের স্থানীয় পাবলিক ক্লাব হল রুমে উপজেলা প্রেসক্লাবভূক্ত সাংবাদিকদের নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবী করেন সাবেক এমপি ইমদাদুল হক। তিনি বলেন, রবিউল ইসলাম রবি দীর্ঘদিন ধরে দলের কেন্দ্রীয় উপকমিটির পরিচয়ে বৈদ্যুতিক লাইন ও চাকুরী দেবার নাম করে বিভিন্ন ব্যাক্তির কাছে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ঐদিন বাঁশগাড়া পুজামন্ডবে তাকে দেখে কিছু যুবক ক্ষুব্ধ হয়ে টানা হেচড়া ও মারপিটের ঘটনা ঘটায়। ঐ সময় বাঁশগাড়া পুজামন্ডব পরিদর্শনে আমিও যাই এহেন অবস্থা দেখে আমি তাকে চলে যেতে বলি। অথচ সেখানে অলৌকিকভাবে আমাকে জড়িয়ে পিস্তল উচিয়ে অপহরন, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অভিযোগ পত্রিকায় প্রকাশ করে। প্রকাশিত সংবাদটি মিথ্যা ভিত্তিহীন ও কল্পনা প্রসূত। তাই তিনি প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিন্দা সহ সংবাদটির প্রকৃত সত্যতা যাচাইয়ের জন্য সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট পত্রিকার সম্পদক ও প্রকাশকের প্রতি অনুরোধ জানিয়েছেন। সম্মেলনে তিনি তার ৫০ বছরের রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ন দিক উল্লেখ করে বলেন, এমপি’র নমিনেশন নেয়ার পায়তারার অংশ হিসেবে একটি গ্রুপ আমার বিরুদ্ধে নানাভাবে এলাকায় বিতর্ক ছড়ানোর লক্ষ্যে তৎপরতা চালাচ্ছে। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ.সভাপতি শামিমুজ্জামান জুয়েল, পৌরমেয়র কশিরুল আলম, উপজেলা প্রেসক্লাব চেয়ারম্যান আজম রেহমান, সভাপতি গোলাম রব্বানী, সাধারন সম্পাদক জিয়াউল্লাহ রিমু, অনলাইন প্রেসক্লাব সভাপতি এন এন রানা প্রমুখ।