• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদপুরে মৎস্য নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে মৎস্য অদিদপ্তরাধীন বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতাধীন নিবন্ধিত জেলেদের মাঝে এআইজিএ উপকরণ ও পরিবেশবান্ধব জাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।  তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার মৎস্য উন্নয়নে ব্যপক ভূমিকা পালন করছেন। আপনারা সরকারের আইন-কানুন মেনে চলুন সরকার আপনাদের পাশে আছে। ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ। আপনার কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে কোন জেলে নদীতে নামবেন না। সরকার আপনাদের জন্য চাল, সেলাই মেশিন, জালসহ সাক-সবজির বীজ আপনাদের জন্য বরাদ্ধ রেখেছেন। এই কিছু সময় আপনারা মা ইলিশের ডিম ছাড়ার সুযোগ দিন।  তাহলেই ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামানের সভাপতিত্বে ও সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত কবির চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী প্রমুখ।পরে জেলেদের মাঝে সেলাই মেশিন ও পরিবেশবান্ধব জাল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ