• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বেলালকে চিনলে জানাবেন প্লিজ

সিসি ডেস্ক: রবিবার রাতে জেলা সদরের কচুকাটা বাজারে রোহিঙ্গা সন্দেহে এলাকাবাসী বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ওই ব্যক্তি বর্তমানে নীলফামারী সদর থানা হেফাজতে রয়েছেন। বেলাল হোসেনের কথাবার্তার অসংলগ্নতায় সঠিক পরিচয় না পেয়ে নিজস্ব ফেসবুক আইডিতে এমন অনুরোধ জানিয়েছেন সদর থানার পরিদর্শক বাবুল আকতার ও ডিবি পুলিশের পরিদর্শক শাহজাহান পাশা। সেটি শেয়ারও করেছেন অনেকে। কিন্তু সোমবার বিকেল পর্যন্ত ওই ব্যক্তির সঠিক পরিচয় পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

এলাকাবাসী জানায়, রবিবার রাতে কচুকাট বাজারে ঘোরাফেরা করছিলেন ওই ব্যক্তি। এ সময় তার কথাবার্তা বুঝতে পারছিলেন না কেউ। তার কথার টানের সঙ্গে রোহিঙ্গাদের ভাষার মিল থাকায় রোহিঙ্গা বলে সন্দেহ করেন অনেকে। এ কারণে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। নীলফামারী ডিবি পুলিশের পরিদর্শক শাহজাজান পাশা বলেন, এলাকাবাসীর খবরে তাকে সেখান থেকে থানায় নেওয়া হয়। বিজ্ঞাসাবাদে তার সঠিক পরিচয় পাওয়া যায়নি। তাকে চিনতে সহায়াতার জন্য ছবিসহ ফেসবুক আইডিতে অনুরোধ জানানো হয়েছে।

নীলফামারী সদর থানার পরিদর্শক বাবুল আকতার বলেন, ওই ব্যক্তিকে এলাকাবাসী পুলিশে সোপর্দ করেন। তাকে জিজ্ঞাসাবাদে সঠিক পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না। নাম বেলাল এবং পিতার নাম লালু এ দুটি কথা স্পষ্ট বলতে পারেন। এর বাইরে ঠিকানা বা অন্য কোনও পরিচয় বলতে পারছেন না। তার অনেক কথা স্পষ্ট না। তবে আমাদের ভাষা সহজেই বুঝতে পারছেন। তার সঠিক পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ