চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর চিরিরবন্দরে পলাশবাড়ীতে উপজেলা প্রশাসন ও সাইতাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলার পলাশবাড়ীতে পলাশ গ্রামের দুই কি:মি রাস্তায় ঐতিহ্যবাহী ১ হাজার পলাশ গাছ রোপণ করা হয়।
সোমবার সকালে উপজেলার ৮ নং সাইতাড়া ইউনিয়ন অফিসের সামনে পলাশ গাছ রোপন কর্মসূচির উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী।
এ সময় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের সিনিয়র অ্যাসিসটেন্ট সেক্রেটারি মাসুম আহমেদ, সাইতাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকারম হোসেন, আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি মো শাহাজাহান সরকার, ইউপি সদস্য এনামুল হক, শাহীন ইসলাম প্রমুখ।
এর আগে সাইতাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান মো মোকারম হোসেনের সভাপতিত্বে পলাশবাড়ী গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি বলেন, ‘এ আয়োজনের উদ্দেশ্য শুধু এক হাজার চারা রোপণ করার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এর মধ্য দিয়ে আমাদের সামাজে গাছের প্রতি এক ধরনের মমতা তৈরি হবে। যা তরুণ সমাজকে উদ্বুদ্ধ করবে। এ অয়োজনের সাথে সম্পৃক্ত দশজন তরুণও যদি তার নিজের বাড়িতে বা এলাকায় এ কাজটি শুরু করে তাহলে এ ধরনের কর্মসূচি আরো দশগুন বেগবান হবে। অর্থ্যাৎ আরো দশটি গ্রাম বা শহরে একশজন একাজে সম্পৃক্ত হবে।’