• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের কার্যক্রম চলছে

ঢাকা: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যক্রম চলছে। মঙ্গলবার সকাল ৯টা ৬ মিনিটে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ বসে। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এক মাসের ছুটির পর সোমবার দিবাগত রাতে বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়াকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

সোমবার প্রধান বিচারপতি অসুস্থতা জনিত কারণে রাষ্ট্রপতির কাছে এক মাসের ছুটি চান। বিষয়টি আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এরপর রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা চলমান অবকাশকালীন ছুটির পর সৌজন্য সাক্ষাতের আয়োজন চলছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সুপ্রিম কোর্টের মূলভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে দেয়া প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ০৩ অক্টোবর মঙ্গলবার সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মূল ভবনের ভেতরে লনে অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ