• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সার-বীজ দেবে সরকার’

সিসি নিউজ: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের ২৪টি জেলার কৃষককে প্রায় ১৩৭ কোটি টাকার সার ও বীজ দেবে সরকার। মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ২০১৭-১৮ বোরো ও রবি মৌসুমে সাত লাখ ৭৬ হাজার ২০২ জন কৃষকের পুনর্বাসনের জন্য ১৩৬ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার সার ও বীজ দেবে সরকার। ২৪টি জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা এই সার ও বীজ পাবেন।

কৃষিমন্ত্রীর তথ্য অনুযায়ী, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, টাঙ্গাইল ও রাজশাহীর কৃষকদের এই বীজ ও সার দেয়া হবে।

মতিয়া চৌধুরী বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে এক লাখ ৭৬ হাজার ২০২ জন কৃষককে রবি মৌসুমে ১৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার গম, ভুট্টা, সরিষা, চিনা বাদাম, খেসারি ও বোরো ধানের বীজ, অন্যান্য শাক-সবজির বীজ এবং ডিএপি ও এমওপি সার দেয়া হবে। হাওরের জেলাগুলোর ছয় লাখ কৃষককে বোরো বীজ, ডিএপি, এমওপি সার ও নগদ অর্থ সহায়তা বাবদ ১১৭ কোটি টাকা দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ