• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রোহিঙ্গা নিয়ে মন্তব্য করায় মুকুট হারালেন মিস মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক: রাখাইন রাজ্যের চলমান ইস্যু নিয়ে মন্তব্য করায় মিয়ানমারের একটি সুন্দরী প্রতিযোগিতার বিজয়ীর নাম বাতিল করা হয়েছে।

মিস গ্র্যান্ড মিয়ানমার ২০১৭ জয়ী সোয়ে ইয়েন সি সম্প্রতি রাখাইনের চলমান ইস্যু নিয়ে মন্তব্য করেন। এর পরপরই মিস ইউনিভার্স মিয়ানমার অর্গানাইজার থেকে বলা হয়, তাকে দেয়া মুকুট, উত্তরীয়, পুরস্কারের অর্থ এবং ট্রফি এসব কিছুই ফেরত দিতে হবে।

সোয়ে ইয়েন সি সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন যেখানে তিনি বলেন, রাখাইনে যে সহিংসতা চলছে সেটার জন্য আরাকান রোহিঙ্গা স্যালভাশন আর্মি বা আরসা দায়ী। তিনি আরাসা কে আখ্যা দিয়েছেন ইসলামপন্থী সম্প্রসারণবাদি আন্দোলন হিসেবে।

তিনি আরো বলেন, আরসার পেছনে আন্তর্জাতিক ইন্ধন রয়েছে এবং যাদের লক্ষ্য বেসামরিক মানুষ। আরসা প্রতারণার মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে।

তিন মিনিট ৪১ সেকেন্ডের এ ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে সোয়ে ইয়েন সি’র ভয়েসের সাথে মিয়ানমারের সহিংসতার বিভিন্ন স্থির চিত্র দেখানো হয়েছে।

এদিকে, মিস ইউনিভার্স মিয়ানমার অর্গানাইজারদের দাবি অনুযায়ী সোয়ে ইয়েন সি বলেছেন- তিনি তাঁর মুকুট, উত্তরীয়, পুরস্কারের অর্থ এবং ট্রফি সব কিছু ফিরিয়ে দেবেন একটি সম্মানজনক ইন্সটিটিউটের মাধ্যমে।

সোয়ে ইয়েন সি তার অফিসিয়াল ফেসবুক পেজে মিস ইউনিভার্স মিয়ানমার অর্গানাইজারদের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ