• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর শহর সিসি ক্যামেরার আওতায় আসছে

সিসি নিউজ: উত্তরাঞ্চলের আকাশ পথের প্রবেশদ্বার খ্যাত নীলফামারীর সৈয়দপুর শহর সিসি ক্যামেরার আওতায় আসছে। এ বিষয়ে গতকাল বুধবার (৪ অক্টোবর) উপজেলা প্রশাসন, পৌর পরিষদ ও পুলিশ প্রশাসন যৌথভাবে এক মতবিনিময় সভা করেছে।

সূত্র মতে, মতবিনিময় সভায় শহরের প্রধান প্রধান সড়কের মোড়ে, বিশেষ স্থাপনায়, মার্কেটে প্রায় ৮০টি সিসি ক্যামেরা স্থাপনের একটি খসড়া প্রস্তাব গৃহিত হয়েছে। যা চলতি মাসে সৈয়দপুরের বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে মতামতের ভিত্তিতে তা চুড়ান্ত করা হবে বলে পৌর পরিষদের একটি সূত্র নিশ্চিত করেছে। আর এতে ব্যায় ধরা হয়েছে প্রায় ২০ লাখ টাকা। উপজেলা ও পৌর পরিষদ যৌথভাবে এ অর্থ ব্যায় করবে। সূত্রটি আরো জানান, সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষনিক শহরের বিভিন্ন পয়েন্টে নজরদারি ও চলাচলকারী মানুষের গতিবিধি পর্যবেক্ষনের দায়িত্ব পালন করবে পুলিশ প্রশাসন।

অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল এ প্রসঙ্গে সিসি নিউজকে বলেন, একটি বিশেষ কক্ষ থেকে দায়িত্বরত পুলিশ সর্বদাই এটি পর্যবেক্ষন করবে। এতে শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে নিশ্চিত।

সৈয়দপুর পৌর মেয়র অধ্যক্ষ মো: আমজাদ হোসেন সরকার সিসি নিউজকে বলেন, প্রকল্পটি বাস্তবায়নে শহরের বিশিষ্টজনদের সাথে বৈঠক করে মতামত নেয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি বছরের প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোখছেদুল মোমিন সিসি নিউজকে বলেন, প্রথম ধাপে শহরের অধিক গুরুত্বপূর্ন কয়েকটি পয়েন্টে ৪০টি সিসি ক্যামেরা বসানো হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিমানবন্দরের কারনে সৈয়দপুর শহরে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যাক্তিবর্গ প্রতিনিয়ত যাতায়াত করছে। এ জন্য শহরের বিভিন্ন প্রান্তে সিসি ক্যামেরা স্থাপন করে মানুষজনের গতিবিধি পর্যবেক্ষনের লক্ষ্যে প্রকল্পটি হাতে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ