• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে উপবাসব্রতের মধ্য দিয়ে লক্ষী পূজা উদযাপন

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : লক্ষী পূজা কোজাগরী পূর্ণিমায় লক্ষীর আরাধনায় সেজে উঠেছে নওগাঁর আত্রাইয়ের বাঙালী হিন্দুদের গৃহকোণ। মঙ্গলঘট ধানের ছড়ায় সঙ্গে গৃহস্থের অঙিনায় আজ শোভা পাচ্ছে চালের গুঁড়ো আল্পনায় ছাপ। লক্ষী মানে শ্রী,সুরুচি। লক্ষী সম্পদ আর সৌন্দর্যের দেবী। বৈদিক যুগে মহাশক্তি হিসেবে তাকে পূজা করা হতো। তবে পরবর্তীকালে ধনশক্তির মূর্তি নারায়নের সঙ্গে তাকে জুড়ে দেওয়া হয়। শারদীয় দূর্গোৎসব শেষে প্রথম পূণিমা তিথিতে সনাতন ধর্মালম্বীরা এ পূজা করে থাকেন। এ উপলক্ষে সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়েও হিন্দু রমণীরা উপবাসব্রত পালন করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিটি ঘরে ঘরে এবং ধানের জমিতে প্রজ্বলন করা হবে সন্ধ্যা প্রদীপ। হিন্দুশাস্ত্র মতে, কোজাগরী পূর্ণিমা রাতে দেবী লক্ষী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্তগৃহে পূজা নিতে আসেন। প্রাচীনকাল থেকেই হিন্দু রাজা-মহারাজা,ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহস্থ অব্দি সবাই লক্ষীদেবীকে পূজা দিয়ে আসছেন। বাঙালী হিন্দু বিশ্বাসে লক্ষীদেবী দ্বিভুজা, আর তার বাহন হচ্ছে পেঁচা। পঞ্জিকা অনুযায়ী আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে পূজা দেওয়ার নির্ঘন্ট রয়েছে। এবারে উপজেলার বুড়িমাতলা, পাঁচুপুর, বান্ধাইখাড়া মন্দিও, ভবানীপুর ঘোষপাড়া, ইসলামগাঁথী মন্দির সহ প্রায় বাড়িতেই লক্ষীপূজা অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ