• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৭২ ঘণ্টার মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল

ঢাকা: সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশিত হবে। শুক্রবার সকালে পরীক্ষা শেষ হওয়ার পর ভর্তি কমিটির সদস্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ এ কথা জানান।

কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে রাজধানীসহ সারা দেশে সকাল দশটা থেকে ১১টা পর‌্যন্ত ১০০ নম্বরের নৈর্বক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি ২০টি কলেজের ৩৪টি কেন্দ্রের কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

এ বছর ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৮২ হাজার ৮৫৬ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পরীক্ষা সুষ্ঠু হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ