• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের নেপালের প্রশংসা

সিসি ডেস্ক : সফররত নেপালের পররাষ্ট্র সচিব শংকর দাস বৈরাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে আজ সকালে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে নেপালের পররাষ্ট্র সচিব এ প্রশংসা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয, বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্র সচিবদ্বয়ের মধ্যে দ্বিতীয় দফা দ্বিপক্ষীয় আলোচনার জন্য বৈরাগী এখন বাংলাদেশ সফর করছেন।

তিনি জ্বালানি, বাণিজ্য ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়সহ নেপালের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ৬-সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

নেপালের পররাষ্ট্র সচিব এ সময় বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মানবিক সংকট প্রসঙ্গে এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেন।

বৈঠককালে তারা বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে কথা বলেন এবং দু’দেশের যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ, বিদ্যুৎ খাত, পর্যটন, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে সংশ্লিষ্টতা ও সহযোগিতা এবং জনগণ পর্যায়ে যোগাযোগ আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার দফতরে নবনিযুক্ত বিমস্টেক মহাসচিব মো. শহীদুল ইসলামকে স্বাগত জানা। বিমস্টেকের মহাসচিবের দায়িত্ব গ্রহণ করার জন্য মাহমুদ আলী শহীদুল ইসলামকে অভিনন্দন জানান এবং কোনো বাংলাদেশী কূটনীতিকের প্রথম এই দায়িত্ব পাওয়ার জন্য তিনি সন্তোষ প্রকাশ করেন।

নয়া মহাসচিবও তাকে বিমস্টেক মহাসচিব হিসেবে সুন্দরভাবে দায়িত্ব গ্রহণ ও পালনে সার্বিক সাহায্য-সহযোগিতা করার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ