• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নৌকা ডুবিতে ৯ রোহিঙ্গার লাশ উদ্ধার

সিসি নিউজ: কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় শিশুসহ ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবে এখনও অন্তত ২০ জনি নিখোঁজ হয়েছেন।
রবিবার রাতে নাফ নদীর গোলারচর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়ে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেন, ‘রাত ১০টার দিকে গোলারচর পয়েন্টে মিয়ানমার দিক থেকে আসা রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে যায়। ঘটনার কিছু সময় পর আটজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’
বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক  আরও বলেন, ‘উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, নৌকাটিতে ৪০ জনের মতো নারী, পুরুষ ও শিশু ছিল। ভাটার সময় দমকা হাওয়ার কারণে নৌকাটি উল্টে গিয়ে এ ঘটনা ঘটছে।’
নিখোঁজদের সন্ধানে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা কাজ করছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ