• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিনেমায় আসছে মুকুট হারানো এভ্রিল

বিনোদন ডেস্ক:   ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হবার পর বিয়ের তথ্য গোপনের কারণে মুকুট হারানোর গ্লানি মুছে ফেলতে চান জান্নাতুল নাঈম এভ্রিল। এবার তিনি নতুন উদ্যমে নতুন জীবন শুরু করতে চান। ঘুরে দাঁড়ানোর এই পদক্ষেপ হিসেবে কাজ করতে চান বাল্যবিবাহ নিয়ে। বাল্যবিবাহ প্রতিরোধে ‘এভ্রিল ফান্ড’ ইতোমধ্যে গঠন করেছেন। সবই পুরানো খবর।
তবে নতুন খবর হচ্ছে জান্নাতুল নাঈম এবার চলচ্চিত্রে পা রাখছেন।
গণমাধ্যমে এভ্রিল বলেন, ‘চলচ্চিত্রে কাজ করার জন্য ইতিমধ্যে আমার সঙ্গে কয়েকজন প্রযোজক যোগাযোগ করেছেন। মজার ব্যাপার হচ্ছে, দেশের শীর্ষ একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও ছবি করার অফার পেয়েছি। তবে আমি হ্যাঁ কিংবা না কিছুই বলিনি।’
তবে এখনই কোন চূড়ান্ত সিদ্ধান্তে আসেননি নানা চড়াই উৎরাই পেরিয়ে তারকা বনে যাওয়া এই মডেল। ঐ চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দুই বছরের জন্য চুক্তিতে কাজ করার কথা থাকলেও তিনি আপাতত একমাস সময় চেয়েছেন চিন্তাভাবনার জন্য। সিনেমার মানের প্রসঙ্গে তিনি বলেন, ‘নামকাওয়াস্তে কোনো চলচ্চিত্রে কাজ করব না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ