• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে আর্জেন্টিনা

সিসি ডেস্ক: লিওনেল মেসির হ্যাটট্রিকে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিলো আর্জেন্টিনা। ব্রাজিলের কাছে চিলি ৩-০ গোলে হারায় ২৮ পয়েন্ট নিয়ে রাশিয়ায় যাচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। আসর থেকে বিদায় নিয়েছে চিলি।
কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ১৭ ম্যাচে মাত্র ছয় জয় নিয়ে যখন বিশ্বকাপের বাছাই থেকেই বাদ পড়ার শঙ্কা আর্জেন্টিনার তখনই স্বরূপে আবির্ভুত হলেন লিওনেল মেসি। ইকুয়েডরের বিপক্ষে প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে মেসিই আনলেন সমতা।
বিশ্ব ফুটবলে তার পো জোড়ার তুলনা নেই। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে যেন কিছুতেই কিছু হচ্ছিলো না আর্জেন্টাইন তারকার। ২০১৮ বিশ্বকাপের জায়গা করে নিতে শেষ ম্যাচে জিততেই হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।
নানা হিসাব-নিকাশ মাথায় নিয়ে ইকুয়েডরের মাঠে আরো বড় চ্যালেঞ্জটা ছিলো উচ্চতা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ হাজার ৩৫০ ফুট উঁচু কিটোতে এসব কিছুই গায়ে মাখলেন না মেসি-মারিয়ারা। ২০ মিনিটে মেসির পা থেকে এলো দ্বিতীয় গোল।
২-১ গোলের লিড নিয়ে বিরতি থেকে ফেরে আর্জেন্টিনা। ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছিলো ইকুয়েডর। ম্যাচের বয়স যখন এক ঘন্টা পেরিয়ে দুই মিনিট তখনই আবারো কেন সবার থেকে আলাদা, সেটাই দেখালেন মেসি। ক্ষুদে জাদুকরের পা থেকে এলো হ্যাটট্রিক।
ম্যাচের শুরুর গল্পটা অবশ্য পুরোটাই উল্টো ছিল। প্রথম মিনিটেই রোমারিও ইবারার গোলে লিড নেয় ইকুয়েডর। তখন অবশ্য কপালে যথেষ্টই ভাঁজ পড়েছিল হোর্হে সাম্পাওলির। আর্জেন্টাইন সমর্থকরা হতাশও হয়েছিলেন যথেষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ