• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে নির্মিত হচ্ছে অত্যাধুনিক কমিউনিটি সেন্টার

সিসি নিউজ: নীলফামারী সৈয়দপুর পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার সাংবাদিকসহ সকল স্তরের লোকের সাথে আলোচনা সভা করেছেন। ১০ অক্টোবর বিকালে পৌর সভার কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র আমজাদ হোসেন সরকার। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, জেলা পরিষদ সদস্য আব্দুল গফুর, উপজেলা ভাইস চেয়ারম্যান রওনক জাহান রিনু, ওয়াকার্স পাটির রুহুল আমিন মাষ্টার, সৈয়দপুর বনিক সমিতির সভাপতি ইদ্রিস আলী, বিশিষ্ট ব্যবসায়ী তৌকির এফ কেনেডি, আলতাফ হোসেন প্রমুখ।
সভায় ব্যবসায়ী, সাংবাদিক, জনপ্রতিনিধি, পৌর কাউন্সিলরসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনায় সর্বসম্মতিক্রমে অত্যাধুনিক কমিউনিটি সেন্টার তৈরীর কয়েকটি ডিজাইন থেকে একটি ডিজাইন চুড়ান্ত করা হয়। এটি নির্মাণে বিশ্ব ব্যাংক ১৩ কোটি টাকা দেবে বলে পৌরসভা সূত্রে জানা গেছে। আলোচনায় মেয়র বলেন, এটি নির্মাণ হলে পৌরসভাসহ উপজেলার বিয়ে থেকে শুরু করে ধর্মীয়, সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান সাশ্রয়ীমূল্যে ভাড়া দেওয়া সম্ভব হবে। এতে উপকারভোগ করবে পৌরসভাসহ উপজেলাবাসী। এটি নির্মাণ হলে সর্বোচ্চ নাগরিক সুবিধাসহ অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মেয়র বলেন, খুব শীঘ্রই দরপত্রের মাধ্যমে এ নির্মাণ কাজ শুরু হবে। রাজনৈতিক বিভেদ ভূলে সবাই একত্রে হয়ে এলাকার উন্নয়নে পৌর পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ যৌথভাবে কাজ করার আহবান জানান তিনি।
তিনি যানজটমুক্ত, ফুটপাত দখলমুক্ত করে আধুনিক মডেল পৌরসভা করতে সকলের সহযোগীতা কামনা করেন।
উল্লেখযে, পৌর মেয়র যে কোন কাজ করার আগে সকলস্তরের মানুষ ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা করে সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহন করেন। জেলার জনপ্রতিনিধির মধ্যে একমাত্র তিনি সকলের মতামতের ভিত্তিতে পৌর সভার কার্যক্রম পরিচালনা করেন। এজন্য তিনি সকলের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে দাড়িয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ