• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁরা দুজনেই ট্রাকের চালক।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম নজরুল ইসলাম (৪২)। বাড়ি নওগাঁয়। আরেকজনের পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ বলেন, নওগাঁ থেকে চালবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
আহত দুই ট্রাকচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে দুজনেই মারা যান। তাঁদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ