• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত নিহত

হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবলে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মদন মিয়া ওরফে মোজাম্মেল (৩৪) ডাকাত নিহত হয়েছে। বাহুবল উপজেলার দারাগাও চা বাগানের ২নং সেকশনে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় এই ঘটনাটি ঘটে।
জানা যায়, ডাকাতি ও হত্যাসহ বেশ ক’টি মামলার আসামী মদনকে গতকাল গ্রেফতার করা হয়।  অন্যান্য সদস্য ও ডাকাতির মালামাল উদ্ধারের জন্য তাকে সঙ্গে নিয়ে ওই ঘটনাস্থলে গেলে তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।
আত্নরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এ সময় সহযোগিদের ছোড়া গুলিতে আহত হয় মদন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে বাহুবল উপজেলার শাহপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ