• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় ইঁদুর নিধন অভিযান অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি: ”ইঁদুর দমন সফল করি, মাঠের ফসল গোলায় ভরি” এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর জলঢাকায় আজ বৃহস্পতিবার পালিত হয়েছে ইঁদুর নিধন অভিযান ২০১৭।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জলঢাকার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আক্তার, উপজেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম ও পল্লী উন্নয়ন অফিসার আবু তাহের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বিষয়বস্তু উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হক। সভায় জানানা হয়, ইঁদুরের কারণে প্রতিবছর ১০-১২ লাখ টন ফসল নষ্ট হচ্ছে। একটি ইঁদুর বছরে ১০-১২ কেজি খাবার নষ্ট করছে, প্লেগ সহ অনেক রোগ ছড়াচ্ছে এবং এরা বছরে ২০০০-২৫০০ বাচ্চা জন্ম দেয়। এছাড়া সমাজে মানুষরুপী ইঁদুর আছে, যারা মানুষের খাবার ও সম্পদ সুকৌশলে ভক্ষণ করে। এসব পশুরুপী মানুষসহ ইঁদুর নিধন করতে হবে। তাহলে দেশের কৃষি উন্নয়ন আরো তরান্বিত হবে। উক্ত অনুষ্ঠানে বিপুল পরিমাণ কৃষকসহ উপজেলা প্রশাসন এবং কৃষি অফিসের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ