• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাদারীপুরের রাজৈরে বাসচাপায় এসআই নিহত

মাদারীপুর: জেলার রাজৈরে মোটরসাইকেলে বাসচাপায় এসআই মনির হাসান (৩৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কনস্টেবল ইউসুফ (৫০)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তার শিকদারবাড়ি মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এসআই মনির হাসান ফরিদপুর জেলার বাখুণ্ডা গ্রামের আব্দুস সালাম মোল্লার ছেলে।

রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, রাজৈর থানার এসআই মনির হাসান ডিউটি পালনের জন্য এক কনস্টেবলকে নিয়ে মোটরসাইকেলে টেকেরহাট যাচ্ছিলেন। এ সময় মনির হাসানের মোটরসাইকেলটির পেছনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মাদারীপুরগামী লুনা পরিবহনের একটি বাস ঘটনাস্থলে তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

মুমূর্ষু অবস্থায় তাদের প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর এসআই মনির হাসানের মৃত্যু হয় বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ