• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাসপোর্ট করতে এসে শিশুসহ ২ রোহিঙ্গা নারী আটক

বগুড়া: পাসপোর্ট করতে এসে আটক হয়েছে  শিশুসহ দুই রোহিঙ্গা নারী। বগুড়া পাসপোর্ট অফিস থেকে পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে রেখেছে।
পুলিশ জানায়, হাজেরা বিবি (৩০) নামে এক নারী বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে ফরম পুরণ করতে আসেন। এসময় পাসপোর্ট দফতরের কর্মকর্তার সন্দেহ হলে তিনি তাদের নাম-ঠিকানা জিজ্ঞাসা করেন। ওই নারীর কথায় অসামঞ্জস্যতা দেখে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে তাদের আটক করে থানায় নেওয়া হয়।
বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, হাজেরার সঙ্গে আটক আমেনা বিবি (৪৮) তার মা এবং ওসমান গণি নামের ৭ বছরের শিশুটি তার ছেলে। তারা বগুড়ার উপজেলার ভুয়া ঠিকানা ব্যবহার করে জন্ম সনদসহ অন্যান্য কাগজপত্র পাসপোর্ট অফিসে জমা দিয়ে পাসপোর্ট করতে এসেছিলেন। তাদেরকে কক্সবাজার পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ