• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর কমিউনিটি পুলিশিং ফোরামের ত্রান বিতরণ

সিসি নিউজ: মিয়ানমারের সামরিক জান্তা ও উগ্র বৌদ্ধদের নির্যাতনে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে দেশে আশ্রয় নেয়া অসহায় রোহিঙ্গাদের মাঝে পুনরায় ত্রাণ বিতরণ করেছে সৈয়দপুর কমিউনিটি পুলিশিং ফোরাম। গত মঙ্গল ও বুধবার সংগঠনের সদস্যরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া কয়েক হাজার রোহিঙ্গাদের মাঝে নতুন জামা, বিস্কুট, বিশুদ্ধ পানি, ওরস্যালাইন, চিড়া , প্রয়োজনীয় ওষুধ ও শুকনা খাবার বিতরণ করা হয়। এসময় সেখানকার একটি ক্যাম্পে দুটি টিউবওয়েলও স্থাপন করা হয়। রবিবার নীলফামারী জেলা পুলিশ সুপার জাকির হোসেন খান এর সহযোগিতায় ত্রাণ নিয়ে উখিয়ার উদ্দেশ্যে সৈয়দপুর ত্যাগ করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তাজউদ্দিন খন্দকার, পুলিশিং ফোরামের সভাপতি আরজু আশরাফি, সাধারণ সম্পাদক খালিদ আজম ও সদস্য জাবেদ।
সংগঠনটির সাধারণ সম্পাদক খালিদ আযম বলেন, প্রথমবার আমরা ত্রাণ নিয়ে যখন রোহিঙ্গাদের মাঝে গিয়েছিলাম তখন প্রত্যক্ষ করেছি যে সেখানে সবচেয়ে বেশি প্রয়োজন বিশুদ্ধ পানির। পিপাসায় কাতর অনেক রোহিঙ্গাকে আমরা এদিক সেদিক ছুটতে দেখেছি তখন। এজন্য দ্বিতীয় দফায় অন্যান্য ত্রাণের সাথে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। সুষ্ঠুভাবে আবারো ত্রাণ বিতরণ করতে পারায় তিনি নীলফামারী জেলা পুলিশ সুপার জাকির হোসেন খানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, গত ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর এই ফোরামটি ৬০০০ রোহিঙ্গাদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, চিড়া-গুড়, বিস্কুট নতুন কাপড় বিতরন করে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ