• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে এক সন্তানের জননীর মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় শাহনাজ বেগম (২৭) নামের এক সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে উপজেলার জলপাখুড়ি এলাকার তার স্বামী জিয়াউর রহমানের বাড়ি হতে লাশ উদ্ধার করা হয়েছে।

সূত্রমতে,  শ্বশুরবাড়ির লোকজন গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার কথা প্রচার করলেও শাহনাজ বেগমের বাবার বাড়ির লোকজন ও এলাকাবাসী অনেকে সন্দেহ প্রকাশ করছেন। শাহনাজ বেগমের শ্বশুর সফিয়ার রহমান বলেন, আমার ছেলে বাড়ির বাইরে থাকায় শনিবার রাত ১০ টার দিকে বউমার খোঁজ নেওয়ার জন্য তাকে ডাকলে সে কোন সাড়া পাওয়া যায় না। এতে আমার স্ত্রী ঘরের দরজায় ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে দেখে ঘরের আড়ায় বউমা গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে। এতে আমার স্ত্রী দ্রুত কাঠারি দিয়ে ওই ওড়না কেটে দিলে সে নিচে পড়ে যায়। তখন সে মৃত অবস্থায় ছিল।

শাহনাজ বেগমের বাবা মফিজার রহমান অভিযোগ করেন, আমার মেয়েকে মেরে আত্মহত্যার প্রচারনা চালানো হচ্ছে। আমি এ হত্যার বিচার চাই।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদ আলী জানা, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে সঠিক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ