অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ¦ গোলাম হোসেন (এম.পি) স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগীতার শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কর্তিমারী নৌকা ঘাট এলাকায় ঐতিয্যবাহী নৌকা বাইচ খেলা উদ্বোধন করা হয় ।
প্রথম দিনে নৌকা বাইচ প্রতিযোগীতায় ইজলামারীর হাওয়ারতরীকে পরাজিত করে ঝালেরচরের হযরত শাহ্জালাল (রহ.) বিজয়ী হয় ও চর বামনেরচরের মামা ভাগিনাকে পরাজিত করে যাদুরচরের ভাই ভাই নৌকা বিজয়ী হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো: রুহুল আমিন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মজিবুর রহমান বঙ্গবাসী, রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শফিউল আলমসহ উপজেলার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ¦ গোলাম হোসেন (এম.পি) স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগীতা চারদিন ব্যাপি অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রায় ৬০টি বাইচের নৌকা অংশগ্রহন করবে। দশ রাউন্ড খেলা শেষে আগামী মঙ্গবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।