• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থার দাবীতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নকে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে বিক্ষোভ, মানব বন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে সদরের যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে যাত্রাপুর বাজার সংলগ্ন ব্রহ্মপুত্রের তীরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেয়।
মানব বন্ধন শেষে নদের পাড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গত এক বছরে ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙ্গনে যাত্রাপুর ইউনিয়নের ৫টি ওয়ার্ডের প্রায় দেড় হাজার ঘর-বাড়ি নদের গর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গনের মুখে পড়েছে জেলার ঐতিহ্যবাহী যাত্রাপুরহাট, ৫ শতাধিক ঘর-বাড়িসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। ব্রহ্মপুত্রের ভাঙ্গনরোধে কার্যকরী ব্যবস্থা নিতে একাধিক বার সংশিষ্ট বিভাগে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত ভাঙ্গন রোধে কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ অবস্থায় ভাঙ্গন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ