সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে আসাদুল হক (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) বেলা ১০টার দিকে মহদেহটি উদ্ধার করা হয়। তিনি সৈয়দপুর শহরের হাতিখানা বানিয়াপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে এবং স্বর্ণের দোকানের কারীগর।
এলাকাবাসী জানান, ওই এলাকার স্বর্ণের কারীগর আসাদুলের সাথে প্রায় ৬ মাস আগে বিয়ে হয় রাবেয়া খাতুনের (১৮)। শনিবার সকালে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী হাসপাতালে প্রেরণ করেন।
নিহতের মা সেলিনা জানান, আমি আগের রাত্রে বাবার বাড়িতে ছিলাম সংবাদ পেয়ে বাসায় আসে দেখি ছেলের মৃত্যু দেহ পড়ে আছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা জানান, ময়না তদন্ত ছাড়া বলা সম্ভব হচ্ছে না হত্যা না আত্মহত্যা।