• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

সিসি নিউজ: ট্রেনে কাটা পড়ে মানিক (১৮) নামে এক যুবকের নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর স্টেশনে প্রবেশকালে শহরের দক্ষিন আউটার সিগনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মানিক নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের হাতিখানা বানিয়াপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মানিক তার বাড়ির পাশে রেল লাইনে বসে মোবাইল ফোনে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন। এসময় ট্রেনটি দক্ষিন আউটার সিগনাল এলাকা অতিক্রম করার প্রাক্কালে হর্ণ দিলেও সে শব্দ টের না পাওয়ায় মানিক ট্রেনের ধাক্কায় রেল লাইনের পাশে ছিটকে পড়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পর জরুরী বিভাগের কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
সৈয়দপুর রেলওয়ে জিআরপি থানার ওসি এ,কে,এম লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ