• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে আন্ডার গ্রাউন্ড মাইনিং পদ্ধতিতে কয়লা তোলা হবে

সিসি নিউজ: দিনাজপুরের নবাবগঞ্জের দিঘীপাড়া কয়লা খনি থেকে আন্ডার গ্রাউন্ড মাইনিং পদ্ধতিতে কয়লা তোলা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দুপুরে দিঘী পাড়ায় খনি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, খনিতে কি পরিমানে কয়লা আছে তা নির্ধারণ করতে কাজ চলছে। জরিপ শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আধুনিক যন্ত্র ব্যবহার করে খনি থেকে কয়লা তোলা হবে।
এখানে কৃষকদের ক্ষতি করে নয়, তাদের সহযোগিতায় খনি চালু করা হবে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী।

নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে বড়পুকুররিয়ার বিদ্যুৎ

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট থেকে নভেম্বরেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে আশা করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দুপুরে ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, এরইমধ্যে যন্ত্রপাতি বসানোসহ পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনের কাজ শেষ হয়েছে। তৃতীয় ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে উত্তরাঞ্চলে লোডশেডিং হবে না বলে জানান তিনি। ২৭৫ মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় হচ্ছে ২ হাজার ৬৮৭ কোটি টাকা। কাজের দায়িত্ব দেয়া হয়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিল ইলেকক্ট্রনিক্স ইন্টারন্যাশনালকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ