• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মোবাইল চোর সন্দেহে কিশোরীকে পুড়িয়ে ‘হত্যা’

নরসিংদী: জেলার শিবপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে আজিজা খাতুন নামে এক কিশোরীকে পুড়িয়ে ‘হত্যার’ ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
নিহতের বাবা আবদুস সাত্তার জানান, কয়েকদিন আগে আজিজার চাচী বিউটি বেগমের একটি মোবাইল হারিয়ে যায়। এ ঘটনায় প্রথম থেকেই তাকে সন্দেহ করা হচ্ছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় তাকে হাত বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন চাচী। রাতেই তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, আজিজাকে তার চাচি পুড়িয়ে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন তার বাবা। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ