• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজশাহীর শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তা রায়হান

সিসি নিউজ: রাজশাহীর শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন জেলার তানোর থানায় কর্মরত উপ-পরিদর্শক আবু রায়হান। কমিউনিটি পুলিশিংকে গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে বিশেষ অবদান রাখায় তাকে এই সম্মান দিল পুলিশ বাহিনী।

শনিবার দুপুরে কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত সমাবেশে এই পুলিশ কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। সমাবেশের প্রধান অতিথি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন তার হাতে ক্রেস্ট তুলে দেন।

জেলার পবা থানা চত্বরে আয়োজিত ওই সমাবেশে জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা ও পুলিশের রাজশাহী রেঞ্জ অফিসের এসপি আবদুস সালাম বিশেষ অতিথি ছিলেন।

শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তা নির্বাচিত হওয়ায় তারা এসআই আবু রায়হানকে অভিনন্দন জানান।

এসআই আবু রায়হান ১৯৯৪ সালে বিএ পরীক্ষার্থী থাকা অবস্থায় কন্সটেবল পদে পুলিশ বাহিনীতে যোগ দেন। চাকরির ফাঁকে তিনি চালিয়ে যান পড়াশোনাও। পরে পদোন্নতি পেয়ে সহকারী উপ-পরিদর্শক হন। এরপর আরেক পদোন্নতিতে হন এসআই। আবু রায়হান বগুড়ার কাহালু উপজেলার সরদারপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিন সরদারের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ