• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেরোবিতে উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেরোবি প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় উদীচী শিল্পীগোষ্ঠীর ব্যানারে একটি বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্ত্বর হতে বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে
র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের হেয়াত মামুদ ভবনের ২য় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ওয়াদুদ সাদমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাগরের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক ড . রিষিণ পরিমল, সহযোগী অধ্যাপক ড. শফিক আশরাফ, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান আলী সরকার এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম সহ প্রমূখ।
বক্তারা বলেন, বাংলাদেশে উদীচী শিল্পীগোষ্ঠী একটি অন্যতম সাংস্কৃতিক সংগঠন। স্বাধীনতার পূর্বে যে উদ্দেশ্য নিয়ে উদীচী প্রতিষ্ঠা পেয়েছিল স্বাধীন বাংলাদেশে উদীচীর গুরুত্ব তার চেয়ে বেশি বেড়ে গেছে। উদীচীর কার্যক্রম একমাত্র দেশকে সুস্থ এবং সাম্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ