খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও অযত্নে ফেলে রাখার দায়ে একটি হোটেল সহ দুটি কনফেকশনারীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৯ অক্টোবর ) সকালে খানসামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেবুর রহমান উপজেলার পাকেরহাটে অভিযান পরিচালনা করেন।
এতে হাটের বাইপাসে অবস্থিত তৃপ্তি হোটেল এ- রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার আইনে নগদ এক হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে অস্বাস্থ্যকর পরিবেশে অযত্নে ফেলে খাদ্য রাখার দায়ে পার্শ্ববর্তী শাহজাহান স্টোরকে ৫০০ টাকা এবং নন্দলাল স্টোরকে ৩০০ টাকা জরিমানা করেন।