বগুড়া প্রতিনিধি, ৩১ অক্টোবর: বগুড়ার গাবতলীতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পুরস্কার পেয়েছেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব সাজেদুর রহমান মোহন। গত শনিবার গাবতলী মডেল থানা ও পুলিশিং ফোরাম আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ইং অনুষ্ঠানে প্রধান অতিথি বিএমএ বগুড়ার সভাপতি ডাঃ মোস্তফা আলম নাননুর কাছ থেকে শ্রেষ্ঠ সংগঠকের এ পুরস্কার গ্রহন করেন সাজেদুর রহমান মোহন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) ফজলে-ই-খুদা পলাশ ও বগুড়া-এ সার্কেল বিনয় কুমার, থানার ওসি খায়রুল বাসার, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক ধন্য গোপাল সিংহ, পৌর কমিউনিটি পুলিশিং ফোরাম এর আহবায়ক আবু সাঈদ মাষ্টার, তদন্ত ওসি মোঃ নুরুজ্জামান ও কাগইল মডেল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক সাংবাদিক আল আমিন মন্ডল প্রমূখ।