জয়পুরহাট, ০২ নভেম্বর: জয়পুরহাটে তিন দিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তন চত্বরে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদু।
মেলা উপলক্ষে বগুড়া কর অঞ্চলের অতিরিক্ত কমিশনার খালেদ শরীফ আরেফিন এর সভাপতিত্বে এক আলোচলা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোকাম্মেল হক. পুলিশ সুপার রশীদুল হাসান. ও জয়পুরহাটের উপ কর কমিশনার আলমগীর হোসেন। মেলায় ১০টি স্টলের মাধ্যেমে আয়কর রির্টান জমা দিতে পারবেন কর দাতারা ।