• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারী, ২ নভেম্বর: ট্রাকের ধাক্কায় জয়নাল আবেদীন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় অপর দুই মোটরসাইবেল আরোহী আহত হয়। বৃহস্পতিবার দুপুর ২টায় নীলফামারীর ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের ডালিয়া-জলঢাকা সড়কে সীমান্ত বাজার নামক স্থানে ওই ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন জলঢাকা উপজেলা পৌর শহরের আমরুলবাড়ি গ্রামের মহুবার রহমানের ছেলে।
আহত অপর দুই মোটরসাইকেল আরোহী সোহাগকে (২২) জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শামীমকে(২৪) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায় জলঢাকা থেকে মোটরসাইকেল যোগে উক্ত তিনজন তিস্তা ব্যারাজ যাচ্ছিল। এসময় সীমান্ত বাজারে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৬-৫৪৩৫) পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়লে মোটরসাইকেল চালক জয়নাল আবেদীন ঘটনাস্থলে নিহত হয়। আহত অপর  ‍দুই সোহাগ ও শামীমকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখান থেকে শামীমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়েছে। এঘটনায় এলাকাবাসী ট্রাক ও চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ