• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন |
শিরোনাম :

রংপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা আজ

সিসি নিউজ, ০৫ নভেম্বর: রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা আজ। ২১শে ডিসেম্বর ভোট হতে পারে বলে জানাচ্ছে নির্বাচন কমিশন সূত্র। এটি রংপুর সিটির দ্বিতীয় নির্বাচন হলেও প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোটে লড়ছেন প্রার্থীরা।
এবারের ভোটে গুরুত্বপূর্ণ কেন্দ্রে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। একটি কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করতে চায় ইসি। রসিকের বর্তমান ভোটার ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। ২০১২ সালের নির্বাচনে রংপুর সিটির প্রথম মেয়র হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শরফুদ্দিন আহমেদ ঝন্টু। কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন ইসির এটি দ্বিতীয় সিটি নির্বাচন। গত ১৫ই ফেব্রুয়ারি দায়িত্ব নেয়ার পাঁচ দিনের মাথায় কুমিল্লা সিটির নির্বাচন করে এই কমিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ