• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে শিক্ষকের ভৎসনা সহ্য করতে না পেরে ছাত্রীর আত্মহত্যা

সিসি নিউজ, ০৫ নভেম্বর: এসএসসি নির্বাচনী পরীক্ষায় নম্বর কম পাওয়ায় শিক্ষকের ভৎসনা সহ্য করতে না পেরে নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে সহপাঠীরা।
পুলিশ জানায়, শনিবার বিকেলে নীলফামারীর বাড়াই পাড়ার নানার বাড়িতে শোবার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বৃষ্টি নামের ঐ ছাত্রী।
বৃষ্টির সহপাঠীরা জানায়, গত বৃহষ্পতিবার নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসটি নির্বাচনী পরীক্ষার প্রাপ্ত নম্বর জানানো হয় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের। এতে সুরভী আক্তার বৃষ্টি নামের ঐ ছাত্রী ভুগোল বিষয়ে মাত্র দুই নম্বর পেয়ে অকৃতকার্য হলে শিক্ষক মকছুমুল হাকীম লেলিন বৃষ্টিকে সবার সামনে গালমন্দ করে তার খাতাটি অন্য সহপাঠীদের দেখায়। এতে বৃষ্টি মানষিকভাবে আঘাত পেয়ে বাড়িতে গিয়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এদিকে বৃষ্টির আত্মহত্যার খবর জানতে পেরে বিক্ষুব্ধ হয়ে পড়ে সহপাঠীরা। আজ রবিবার বিকেল তিনটায় বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষীণ করে বৃষ্টির বাড়িতে যায়। পরে সেখান থেকে ফিরে শহরের চৌরঙ্গী মোড়ে অবরোধ করে। পরে পুলিশ এসে শিক্ষার্থীদের অনুরোধ করলে তারা অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে স্কুলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীকে ভৎসনা করার প্রমান পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে
জানান জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ