• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

ইবি প্রতিনিধি, ০৬ নভেম্বর: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষ অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ও আবেদনের সময় পরিবর্তন করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস সূত্রে বিষয়টি জানা যায়।

পরিবর্তীত সময়সূচী অনুযায়ী, ভর্তি আবেদন আগমী ১০ নভেম্বরের পরিবর্তে ১৯ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ একই সময়ে হওয়ায় ২৫ থেকে ২৯ নভেম্বরের পরিবর্তে ১ থেকে ৫ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
এছাড়া, ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩ থেকে ১২ ডিসেম্বর। ১২ থেকে ১৮ ডিসেম্বর ভর্তি সাক্ষাতকার এবং ১২ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত মেধা তালিকার ভর্তি কার্যক্রম চলবে। ২৩ থেকে ২৬ ডিসেম্বর বিভাগ পরিবর্তন এবং ১০ থেকে ২১ জানুযারি অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ