• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেরোবিতে শাস্ত্রীয়-সংগীত উৎসব বুধবার

গোলাম মুর্ত্তজা, বেরোবি: সংস্কৃতির তীর্থভূমি ঐতিহ্যবাহী রংপুরে শাস্ত্রীয় সংগীতের ধারা অব্যাহত এবং আরও বেগবান করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি বিকাশ কেন্দ্রের আয়োজনে শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শাস্ত্রীয় সংগীতের দেশ-বরেণ্য ওস্তাদগণ। বুধবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১নং খেলার মাঠে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.নাজমুল আহসান কলিমুল্লাহ, বিটিএফও। অনুষ্ঠানটিতে দেশবরেণ্য শাস্ত্রীয় সংগীতজ্ঞজনদের মধ্যে উপস্থিত থাকবেন; রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি (ফেলো) তাপস দত্ত, ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের শিক্ষক এবাদুল হক সৈকত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের (খণ্ডন্ডকালীন) শিক্ষক বিশ্বজিৎ কুমার নট্ট, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিতহ যন্ত্রশিল্পী মোঃ হাসান আলী প্রমুখ। অনুষ্ঠানটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আতিউর রহমান।
উল্লেখ্য, এই অনুষ্ঠানটির মাধ্যমেই ‘সংস্কৃতি বিকাশ কেন্দ্র’ নামের সংগঠনটির আত্মপ্রকাশ হবে বলেও জানান কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ