• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে রেকর্ড পরিমান কর আদায়

মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী , ০৮ নভেম্বর: দিনাজপুরের ফুলবাড়ী উপকর কমিশনারের কার্যালয় সার্কেল-(১০) এ বছর রেকর্ড পরিমান কর আদায় করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন সহকারি কর কমিশনার নাজনীন আকতার নিপার অক্লান্ত পরিশ্রম এবং সেবামূলক কার্যক্রমের ফলে এ অর্জন সম্ভব হয়েছে।

ফুলবাড়ী কর কার্যালয় সূত্রে জানা গেছে, আয়কর মেলা উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপকর কমিশনারের কার্যালয় সার্কেল-(১০) গত ৬-৭ নভেম্বর দুই দিনের কর মেলায় ৩৬২ জনকে আয়কর বিষয়ক সেবা প্রদান করেছে। সেই সাথে কর আদায় হয়েছে ১৩ লাখ ৪০ হাজার ৯৪১ টাকা। রিটার্ন দাখিল করেছেন ১২১ জন। যেখানে গত বছর আদায় হয়েছিলো মাত্র ৪ লাখ ২০ হাজার ৭৫৭ টাকা। সেবা নিয়েছিলেন মাত্র ৫৬ জন। রিটার্ন দাখিল করেছিলেন ৯১ জন।

সহকারি কর কমিশনার নাজনীন আকতার জানান, তিনি সম্প্রতি ফুলবাড়ীতে যোগদান করেছেন। তিনি সেখানে যোগদান করার পর থেকে প্রতিনিয়ত কর প্রদানে সামর্থ্য ব্যক্তিদের কাছাকাছি গিয়ে কর প্রদানে উদ্বুদ্ধ করে যাচ্ছেন। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। আগামীতে কর প্রদানকারীর সংখ্যা আরো বাড়বে বলে আশা রাখেন নাজনীন আকতার নিপা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ