• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন

সিসি নিউজ, ০৯ নভেম্বর: নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৮ নবেম্বর) নীলফামারীর সৈয়দপুর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন সংগঠনের ব্যবস্থাপনায় পরিচালিত হলি চাইল্ড স্কুলে অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ করা হয়।
নির্বাচনে আখতার হোসেন বাদলকে সভাপতি ও আলতাফ হোসেনকে সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া হারুনুর রশিদ কার্যকরী সভাপতি, দেওয়ান মুজিবুদ্দৌলা জকি সহসভাপতি, মোফাজ্জল হোসেন যুগ্ম সম্পাদক, আব্দুর রশিদ সহ-সাধারণ সম্পাদক, মনসুর আলী এমাদী কোষাধ্যক্ষ, এফাজ উদ্দিন সরকার দপ্তর সম্পাদক, মমতাজ আলী সাংগঠনিক সম্পাদক, শফিকুল ইসলাম শফি সড়ক সম্পাদক (আন্তঃজেলা রুট), জাহাঙ্গীর আলম সড়ক সম্পাদক (অভ্যন্তরীণ রুট), আব্দুল জলিল প্রচার সম্পাদক, লেবু মিয়া সমাজ কল্যাণ সম্পাদক, জাহিদুল ইসলাম মানিক সাংস্কৃতিক সম্পাদক, স্বপন মিয়া ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, কার্যকরী সদস্যের তিনটি পদে আইনুল হুদা, আশিকুর রহমান ও রবিউল ইসলাম নির্বাচিত হন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে সংগঠনের দুই হাজার ৫৮৭ জন সদস্য ভোটারের মধ্যে দুই হাজার ২৩৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সংগঠনের কার্যকরী নির্বাহী কমিটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে ১৮টি পদে সর্বমোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন।
তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা উপ-কমিটির চেয়ারম্যান ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, সদস্য সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ