বোচাগঞ্জ (দিনাজপুর), ১৩ নভেম্বর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪নং-আটগাও ইউনিয়নের বন্যা দূর্গত ১০২টি দরিদ্র পরিবারের মাঝে হেকস/ইপার এর অর্থায়নের ই.এস.ডি.ও প্রেমদ্বীপ প্রকল্পের উদ্যোগে নগদ ৪ লক্ষ ৮ হাজার টাকা জরুরী অর্থ বিতরণ করা হয়েছে। এতে প্রতিটি পরিবার পেয়েছেন নগদ ৪হাজার টাকা। আজ সোমবার দুপুরে অর্থ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন আটগাও ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মেহেদী হাসান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রেমদ্বীপ প্রকল্পের সমন্বয়কারী কাজী মোঃ সেরাজুস সালেকিন, সেতাবগঞ্জ কলেজের প্রভাষক মোঃ আক্কাস আলী, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদুল আযম সাজ্জাদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ আটগাও ইউনিয়ন শাখার সভাপতি আনন্দ মোহন দেবশর্মা, হাট মাধবপুর মডেল একাডেমির অধ্যক্ষ সুবাশ দেবশর্মা প্রমুখ। এসময় প্রকল্পের উপজেলা ম্যানেজার অরুন চন্দ্রশীল সহ সংশ্লিষ্ট কমিউনিটি ফ্যাসিলিটেটরবৃন্দ উপস্থিত ছিল।