• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় বাল্যবিবাহ রোধ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণে কর্মশালা

খানসামা (দিনাজপুর), ১৩ নভেম্বর: দিনাজপরের খানসামায় বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণে জনপ্রতিনিধি শিক্ষকদের অংশ গ্রহণে কর্মশালা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা কমপ্লেক্স হলরুমে নির্বাহী অফিসার মো. সাজেবুর রহমানের সভাপতিত্বে কর্মশালা ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আলোচনা সভার প্রধান অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম, বাল্য বিবাহ রোধ কর্মশালার প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ, দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর, ইউপি চেয়ারম্যান আ স ম এ্যাড. আতাউর রহমান, গোলাম মোস্তফা আহমেদ শাহ, বেসরকারি উন্নয়ন সংস্থা বিকাশ’র নির্বাহী পরিচালক মো. নুল হক প্রমূখ। বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধ আইনের প্রয়োগ, বাল বিয়ে রোধে করণীয়, বাল্য বিবাহ ও মাদকের কুফল, মাদক নিয়ন্ত্রণে জনপ্রতিনিধি এবং শিক্ষক সমাজের করণীয় সম্পর্কে বিশদ আলোচনা করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. সোলেমান আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা প্রকৌশলী সুবীর কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজমুল হক, ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, মো. আইনুল হক শাহ, সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ