• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জাবিতে ভর্তি জালিয়াতির ঘটনায় সৈয়দপুরের ছাত্র আটক

সিসি ডেস্ক, ১৪ নভেম্বর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ফের জালিয়াতির আশ্রয় নিয়ে চান্স পাওয়া ৪ ভর্তিচ্ছুসহ ৬ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সাক্ষাৎকার চলাকালে উত্তর পত্রের লেখার সঙ্গে সাক্ষাৎকারে হাতের লেখার মিল না পাওয়ায় তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদেরকে আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন- নিশাদ আহমেদ, নাঈমুর রহমান সরকার, আশরাফুজ্জামান নয়ন, নাঈমুর রহমান, মাহমুদুল রশিদ সৌরভ ও মো. রিজওয়ান। তবে মো. রিজওয়ান নিজেকে নির্দোষ দাবি করেছে। মো. রিজওয়ান বলে, ‘নিশাদ ও নাঈমুর আমাকে সঙ্গে নিয়ে এসেছে। জালিয়াতির বিষয়ে আমি কিছুই জানতাম না।’ বাকি সকলেই অভিযোগের সত্যতা স্বীকার করে।

প্রক্টর অফিস সূত্রে জানা যায়, নীলফামারি জেলার সৈয়দপুর থানার মুন্সীপাড়ার গোলাম মোস্তফার ছেলে নিশাদ আহমেদ ‘এফ’ ইউনিটের (আইন ও বিচার বিভাগ) ভর্তি পরীক্ষায় ৪৭ তম অবস্থানে ছিল। তার রোল নং-৬৩২১৩৬। সে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র। এ সময় সঙ্গে আসা তার বড় ভাই নাঈমুর রহমান সরকারকেও আটক করা হয়। সে প্রক্সি দেয়ার জন্য ৩ লক্ষ টাকার চুক্তি করে।

যশোরের ঝিকরগাছা থানার বাকুড়ার আবুল কাশেমের ছেলে আশরাফুজ্জামান নয়ন ‘সি’ (কলা ও মানবিক) ইউনিটে ১৭তম স্থান লাভ করে। যশোর এম এম কলেজের অর্থনীতি বিভাগ ১ম বর্ষের শিক্ষার্থী নয়ন ১ লক্ষ টাকার বিনিময়ে এক ব্যক্তির সঙ্গে চুক্তি করে। তার রোল নং-৩৪২৪৭৬।

নীলফামারি জেলার সৈয়দপুর থানার হাতিখানার আশেকুর রহমানের ছেলে নাঈমুর রহমান ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ১২৭তম অবস্থানে ছিল। সৈয়দপুর ক্যান্ট. পাবলিক কলেজের এই ছাত্র সুবির নামের একজনের সঙ্গে ২ লক্ষ টাকার চুক্তিতে প্রক্সির ব্যবস্থা করে। তার রোল নং-৫২৬০৯৮।

গাজীপুর জেলার জয়দেবপুর থানার হারুনুর রশিদের ছেলে মাহমুদুল রশিদ সৌরভ ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ১৫২তম অবস্থানে ছিল। গাজীপুর ক্যান্ট. পাবলিক কলেজের এই ছাত্র ৫ লক্ষ টাকার চুক্তিতে প্রক্সির ব্যবস্থা করে। তার রোল নং-৫২৩২৫৩।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় তাদেরকে আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

আটককৃতদের বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. লোকমান হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। থানায় নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ