• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৪ দিনের রিমান্ডে টিটু রায়

সিসি নিউজ, ১৫ নভেম্বর: রংপুরে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার টিটু রায়কে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলা হয়।
দুপুরে গোয়েন্দা পুলিশের একটি দল টিটুকে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যায়। এর আগে মঙ্গলবার ভোরে পাশের জেলা নীলফামারীর জলঢাকার চিড়াভিজা গোলনা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় টিটু রায়কে।
শুক্রবার বিকেলে, রংপুরের গঙ্গাচড়ার ঠাকুরপাড়ায় ফেসবুকে ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস দেয়ার অভিযোগ তুলে, হিন্দুদের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনা ঘটে।
গত কয়েকদিনে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সতর্ক থাকায়, পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে, এখনো আতঙ্ক কাটেনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে। বাড়িঘর মেরামত করে, নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা। আগুনের ঘটনায় এ পর্যন্ত ১০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ