• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বড়পুকুরিয়া সাত গ্রামের বাড়ি-ঘরে নতুন করে ফাটল

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভুগর্ভ থেকে কয়লা তোলা ও বিষ্ফোরন ঘটার কারনে ৭টি গ্রামের বাড়ি ঘরে নতুন করে ফাটল দেখা দিয়েছে। এলাকার ক্ষতিগ্রস্থ মানুষরা ৬দফা দাবীতে ভুমি,সম্পদ ও পরিবেশ রক্ষা কমিটির সংবাদ সম্মেলন করেছে। বৃহঃস্পতিবার সকাল ১১ টায় বড়পুকুরিয়া খনি এলাকার মোবারকপুর গ্রামে ভুমি সম্পদ ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি মো. হোসেন আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. পান্না তার বক্তব্যে বলেন ভু-গর্ভস্থ থেকে কয়লা উত্তোলনের ফলে ও ভুগর্ভস্থর নিচে মাইন বিষ্ফোরনের কারনে কম্পনের ফলে বাড়ি ঘরে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। খনি কতৃপক্ষকে বার বার অভিযোগ করেও কোন ক্ষতিপুরন প্রদান করছেন না। তারা এই এলাকায় নতুন করে জমি ক্রয় করে কয়লা খনি করতে চায়। এতে কাশিয়া ডাঙ্গা, বৈগ্রাম,মোবারকপুর, জহরপাড়া, মহেশপুর,পাতিগ্রাম,পাতরাপাড়াসহ ৭টি গ্রামের অফুরন্ত ক্ষতিসাধন হবে। চলেযেতে হবে একদিন। তাই তারা ৬দফা দাবী বাস্তবায়নে খনিজ সম্পদ মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভুমি,সম্পদ ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি মো. হোসেন আলী,সাধারন সম্পাদক মো. মোসারফ হোসেন,সহ-সাধারন সম্পাদক মো. বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মো. পান্না,সহ-সাধারন সম্পাদক মো. আলমগীর কবির। সংবাদ সম্মেলনে ৭টি ক্ষতিগ্রস্থ গ্রামের প্রায় ৫শতাধিক নারী,পুরুষ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ভুমি,সম্পদ ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি মো. হোসেন আলী বলেন ১০ দিনের মধ্যে আমাদের ৬দফা দাবী মেনে না নিলে কঠোর ভাবে আন্দোলন গড়ে তোলা হবে। এজন্য গ্রামবাসীদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ