• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)  শিক্ষার্থী সুলতান মাহমুদ  বৈদ্যুতিক ফ্যানের সাথে গামছা ঝুলিয়ে আত্মহত্যা করেছেন।  সে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কামাড়ের মোড়ের একটি ছাত্রাবাস থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলায়।
বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর শফিক আশরাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা তার দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করি। আত্মহত্যার কারণ এখন বিস্তারিত বলা যাচ্ছেনা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন কামাড়ের মোড়ের মাহাফুজা ছাত্রাবাসের সিঙ্গেল একটি কক্ষে থাকতো সুলতান মাহমুদ।  বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সুলতান মাহমুদের রুমে শিট নেওয়ার জন্য যায় তার এক সহপাঠী । কিন্তু সুলতানের  রুম ভিতর থেকে বন্ধ করা ছিল। অনেক্ষক ডাকাডাকির পরও তার কোন সাড়া না পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায় মেসের অন্য শিক্ষার্থীরা।  খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শফিক আশরাফ পুলিশ নিয়ে তার কক্ষের স্টিলের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে গামছা দিয়ে বৈদ্যুতিক ফ্যানের সাথে  তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মুহিব্বুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের  মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ