• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় বিলুপ্ত প্রায় গরু দিয়ে ধান মাড়াই

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) : কৃষি নির্ভর বাংলাদেশে এক সময় ধান কাটা শেষে গরু দিয়ে ধান মাড়াই দৃশ্য ছিল খুবই সাধারণ একটি বিষয়। দিনাজপুরের খানসামা উপজেলার প্রতিটি গ্রামের সর্বত্রই দেখা যেতো গরু দিয়ে ধান মাড়াই’র ব্যবহার কিন্তু কালের আবর্তে আর আধুনিক যন্ত্রপাতির দাপটে সেই দৃশ্য এখন আর তেমন দেখা যায় না। গ্রামীণ বহুল ব্যবহৃত সেই গরু দিয়ে ধান মাড়াই আজ প্রায় বিলুপ্ত।
চিরায়ত বাংলার হাজার বছরের গ্রামীণ ঐতিহ্যের অন্যতম স্বাক্ষী হচ্ছে গরু দিয়ে ধান মাড়াই করার কাজ। একটাসময় এ উপকরণ ছাড়া ধান মাড়াই’র চিন্তাই করতে পারতো না কৃষক-কৃষাণী। কিন্তু বর্তমান নিত্য-নতুন আবিষ্কারের যুগে ধান মাড়াইয়ের কাজ সহজ করতে আধুনিক সব যন্ত্রপাতি উদ্ভাবিত হওয়ায় দাপট হারিয়েছে গরু দিয়ে ধান মাড়াই।
এমনকি এইসব যন্ত্রপাতির সাহায্য নিয়ে গরু দিয়ে মাড়াইয়ের যে রেওয়াজ ছিল, সেই রেওয়াজও এখন আর তেমন করে চোখে পড়ে না চারঘাটে। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা কৃষকদের ভাষ্য হচ্ছে, বর্তমান সময়ে শ্রম ও সময়ের সাশ্রয় করতে আধুনিক যন্ত্রপাতির দিকে ধাবিত হওয়া ছাড়া উপায় নেই। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়েই তারা সনাতন যন্ত্রপাতি ছাড়ছেন বলেও জানান।
উপজেলার ভান্ডারদহ গ্রামের কৃষক মোকছেদুল ইসলাম বলেন, যুগের সাথে তাল মিলিয়ে উপজেলার বেশির ভাগ জায়গায় এখন আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই কৃষিখাতে গরু দিয়ে ধান মাড়াই ব্যবহার বিলুপ্তির পথে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ